আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : থাইল্যান্ডের দক্ষিনাঞ্চলীয় ‘নারাথিওয়াট’ প্রদেশে গতকাল সকালে ঐ নারীর উপর হামলা চালায় অজ্ঞাত দুই বন্দুকধারী। হতভাগ্য ঐ নারী ঘটনাস্থলেই প্রাণ হারান।
‘চিমুনি সেনি’ নামক ঐ মুসলিম নারী গতকাল সকাল ৭টার দিকে মোটর সাইকেলে করে ‘তানিইউঙ্গমাত’ বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি চালালে তার শরীরে ৪টি গুলি বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রাথমিক রিপোর্টে স্থানীয় (রানিজ) পুলিশ জানিয়েছে যে, খুব কাছ থেকে ঐ নারীকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছে এবং মাটিতে পড়েই তিনি মারা যান।
এ ঘটনা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল বা ব্যক্তিও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।#


